আলিপুরদুয়ারে পরিযায়ী পাখির ঢ়ল
দি নিউজ লায়ন ; শীতের সঙ্গেই পরিযায়ী পাখি এসেছে আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার শহরের বিভিন্ন জলাশয় গুলিতে এখন দল বেঁধে আসছে পরিযায়ী পাখিরা। আলিপুরদুয়ার শহরের বিভিন্ন জলাশয় সহ বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের জলাশয় এবং বিভিন্ন নদীর ধারে এখন দেখা মিলছে হাজারো ধরনের পরিযায়ী পাখিদের। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের শেষে এই পরিযায়ী পাখিরা চলে যায়।
সকাল,দুপুর,বিকালে শহরের বিভিন্ন জলাশয়ে ঝাঁকে ঝাঁকে এই পাখিরা উড়ে আসছে। পাখি বিশেষজ্ঞদের থেকে জানা গিয়েছে শীতের শুরুতেই প্রতি বছর কিছু স্থানীয় ওয়েদার বার্ড আলিপুরদুয়ারের জলাশয় গুলিতে আসতে শুরু করে।পাশাপাশি সূদুর সাইবেরিয়া সহ অন্য শীতের দেশ গুলি থেকেও ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির দল ভিড় করে শহরের জলাশয় গুলিতে।এবারও শীতের আমেজ নিয়ে শহরের জলাশয় গুলিতে তারা হাজির হয়েছে।
এ বিষয়ে সাথীর গলির বাসিন্দা সৌরভ মিত্র বলেন,আমাদের পাড়ার ঝিলটিতে প্রতিবার পরিযায়ী পাখিরা আসে।তবে ফেব্রুয়ারির শেষে ফের তারা চলে যায়। শহরের প্রকৃতিক পরিবেশ ভালো হবার জন্যই এই পরিযায়ীদের দেখে মিলছে।
আলিপুরদুয়ার নেচার ক্লাবের সভাপতি অমল দত্ত বলেন, আলিপুরদুয়ার শহরের জলাশয় গুলিতেও একটা সময় প্রচুর পরীযায়ী পাখি আসতো।কিন্তু জলা বুজিয়ে বাড়ি ঘর তৈরি,জলাশয়ে দূষন করা সহ নানা কারণে আজ তারাও ঠিক মতো আসছে না।কিন্তু পরিযায়ীরা ফের শহরে আসছে।এটা পরিবেশের ক্ষেত্রে ভালো দিক।

Post a Comment